বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অপরাধী যুক্তরাষ্ট্র’ ও তার মিত্রদের পতন শুরু

অনলাইন ডেস্ক  ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুহাম্মদ হোসেইন বাকেরি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের শক্তি খুব দ্রুত হ্রাস পাচ্ছে। যদিও মার্কিনি ও ইহুদিরা এখনও আগের মতোই হুমকি হিসেবে রয়েছেন।

মঙ্গলবার সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে মেজর জেনারেল বাকেরি এসব কথা বলেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

জেনারেল বাকেরি বলেন, ‘অপরাধী যুক্তরাষ্ট্র’ এবং তার আঞ্চলিক মিত্রদের পতন ও দুর্বলতার যুগ ইতোমধ্যে শুরু হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতা হ্রাসের বিষয় স্পষ্ট হয়ে উঠেছে আফগানিস্তান থেকে পুরোপুরি এবং ইরাক ও সিরিয়ার আংশিক অংশ থেকে তাদের সেনা প্রত্যাহারের মাধ্যমে। একই সঙ্গে পারস্য উপসাগর অঞ্চল থেকে আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রবিরোধী সরঞ্জাম এবং নৌ সেনাদের সংখ্যা কমানো ক্ষমতা হ্রাসের নমুনা।

তবু জেনারেল বাকেরি সতর্ক করে দিয়ে বলেন, এসবের অর্থ এই নয় যে, হুমকি কমে গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর কাছে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমন ভাবার সুযোগ নেই।

‘অপরাধী যুক্তরাষ্ট্র ও ইহুদিরা দেখিয়েছে যে, তাদের পক্ষে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া কঠিন। তবু তারা ইসলামি প্রজাতন্ত্রের প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও শত্রুতা ত্যাগ করবে না। তারা এ অঞ্চলে বিভিন্নভাবে ইসলামি ইরানের মিত্রদের জন্য হুমকি ও সমস্যা সৃষ্টি করতে থাকবে’, যোগ করেন জেনারেল বাকেরি।

এর আগে ফেব্রুয়ারিতে ইরানের শীর্ষ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহইয়া রাহিম সাফাভি বলেন, শত্রুরা ইসলামিক রিপাবলিকের জন্য গুরুতর কোনো সামরিক হুমকি তৈরি করতে সক্ষম নয়।