বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:১৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ডেস্করিপোর্ট  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। এ ঘটনার পর ছেলে মমিন দেওয়ান (৪২) পালিয়ে যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যাকারীর ছবি দেখে স্থানীয় জনতা ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বলে জানা গেছে।

বুধবার ভোরে পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের মৃত আবুল হাশেমের স্ত্রী।

জানা গেছে, মমিন দেওয়ান বুধবার ভোরে তার মা মনোয়ারা বেগমের ঘরে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক ঘাতক মমিনকে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘাতকের ছবি পোস্ট করে থানার ওসি। ফলে সকালে পৌর এলাকার ভাটিরগাঁও গ্রামে তাকে হাঁটতে দেখে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

মমিনের ভাগিনা আশিক জানান, নানি মনোয়ারা বেগম ও তার বোনকে মামা মমিন প্রায়ই মেরে ফেলার হুমকি দিতেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. শহিদ হোসেন জানান, মাকে কুপিয়ে হত্যার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। অন্যদিকে তাকে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করলে ভাটিরগাঁও এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে আটক করেন।
ঘাতক মমিন ইতিপূর্বে একটি হত্যা মামলার আসামি।

তিন মাস আগে সে জেল থেকে জামিনে বেরিয়ে আসে। সেই থেকে সে মা ও তার ভাগ্নিকে হত্যার হুমকি দিত। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।