বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১ নভেম্বর থেকে স্কুলশিক্ষার্থীরা টিকা পাবে

ডেস্করিপোর্ট  আগামী ১ নভেম্বর থেকে ঢাকায় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা প্রতিটি জেলায় টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ নেই, সেখানে ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং প্রতিটি জেলায় স্কুলের ছেলে-মেয়েদের টিকার দেওয়ার কার্যক্রমও শুরু হয়ে যাবে।

তিনি বলেন, বুধবার ৫০ লাখ টিকা এসেছে। হাতে দুইকোটি টিকা আছে। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে টিকা দিয়ে এ কার্যক্রম শুরু করা হবে। একটু সময় নিয়ে সারা দেশেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতি দিন ৪০ হাজার টিকা দেওয়া যাবে। নভেম্বরে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা দেশে আসবে।