মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৯:৩৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৫ রোহিঙ্গা আটক

ডেস্করিপোর্ট  নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ২৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে নোয়াখালীর সুবর্ণচরের স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রশীদ উল্যাহ (২৫), আনোয়ারা (২২), মো. আমিন (৩), মো. সৈয়দ আমিন (১০ মাস), সেফায়েত উল্যাহ (৩০), হাসিনা বেগম (২৬), মো. নয়ন (১২), জান্নাতুল ফেরদৌস (৮) সুমাইয়া (৫), নূর মোহাম্মদ (২০), খালেদা (১৮), মো. ইলিয়াছ (৬ মাস), মো. জোবায়ের (২০), ফাতেমা (১৯), ছাদিয়া (৪), মো. জাবেদ (১), একরাম উল্যাহ (৩০), ফাতেমা (২৫), রহমত (৪), আসমা (২), আশেয়া বেগম (২৫), পারভিন আক্তার (৯), মো. হাসান (৪), উম্মে কুলসুম (২০) ও ফাতেমা খাতুন (৫০)।

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। তাদের ভাসানচরের উদ্দেশে পাঠানো হবে।

পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান আরও জানান, বুধবার রাতে ১০ জন শিশুসহ ২৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় দালাল ও নৌকার মাঝি বুধবার দিবাগত রাতে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা ও চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা জানান, আটককৃত ২৫ রোহিঙ্গাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভাসারচর আশ্রয়ন কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। কোস্টগার্ড এসে সুবর্ণচর থেকে পুনরায় ২৫ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে যাবে।