মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:৫০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে রুখতে হবে: শিক্ষামন্ত্রী

ডেস্করিপোর্ট  শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিতে হবে।

তিনি বলেন, অশুভ শক্তির মানুষগুলো সংখ্যায় খুব বেশি নয়, কিন্তু তারা সংঘবদ্ধ। আমরা সংঘবদ্ধ নই। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দিতে হবে। এ দেশ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকব।

শুক্রবার সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে হামলা ও সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের অনুদান উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংসদ সদস্য শ্রী মনোরঞ্জন শীল গোপাল, সংসদ সদস্য একেএম শাহাজান কামাল, সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, অতিরিক্ত সচিব মো. মমিন হাসান প্রমুখ।

অনুষ্ঠানে ২৮টি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও দুটি পরিবারকে অনুদান দেওয়া হয়।