শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩০
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

জামিন পেলেও পাঁচটি কাজ করতে পারবে না শাহরুখ পুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক  মুম্বাইয়ের প্রমোদতরীর মাদক-মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। জামিন পেলেও সেই নির্দেশের প্রতিলিপি এখনও দেয়নি বম্বে হাই কোর্ট। শুক্রবার তা দেওয়ার কথা আদালতের। তা পাওয়ার পরই জেল থেকে মুম্বাইয়ে নিজের বাসা মান্নাতের উদ্দেশে রওনা দিতে পারবেন আরিয়ান। কিন্তু জেল থেকে বেরিয়েও বেশ কয়েকটি কাজ তিনি করতে পারবেন না। দেখে নেওয়া যাক কোন কোন কাজ থেকে বিরত থাকতে হতে পারে শাহরুখ পুত্রকে।

বিদেশ ভ্রমণ: মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র দেওয়া শর্ত অনুসারে, বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ানকে। এনসিবি-র নির্দেশে বলা আছে, ‘অভিযুক্ত বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।’

দেশের মধ্যেই ঘুরতে যাওয়া: বিদেশের মতো দেশের বিভিন্ন জায়গাতে চাইলেও যেতে পারবেন না শাহরুখের ছেলে। মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।

মামলার বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি: জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদক-মামলার আদালতে হওয়া কথোপকথন বলতে পারবেন না আরিয়ান। এ নিয়ে নেটমাধ্যমেও লিখতে পারবেন না তিনি।

সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন: জেল থেকে বেরিয়ে সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে এনসিবি-র। ফোন-সহ কোনও ধরনের যোগাযোগেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মাদক-মামলার তদন্তকারী সংস্থা।

এ ছাড়াও প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগিতা করতে পারবেন না। এই বিষয়গুলি ভারতীয় দণ্ডবিধির সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। জামিনের প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছনোর অপেক্ষায় রয়েছেন শাহরুখের পরিবার। কারণ তার পরই শুরু হবে আরিয়ানের জেল থেকে বেরনোর প্রক্রিয়া।