বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:২৮
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

ডেস্করিপোর্ট ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার ( ৩০ অক্টোবর) সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে কুষ্টিয়া পুলিশ লাইন্সের সামনে থেকে ফেস্টুন উড়িয়ে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে আবার পুলিশ লাইন্সে এসে শেষ হয়। কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে প্রথমে কেক কাটা হয় এবং পরবর্তীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কার্যক্রম করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, সময়ের চাহিদায় কমিউনিটি পুলিশিং এখন সাধারণ মানুষের কাঙ্ক্ষিত উপাদান হিসেবে পরিণত হয়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনমুখী পুলিশিং কার্যকর করার ক্ষেত্রে পুলিশ এর ভূমিকা প্রশংসনীয়। সমাজে অপরাধ দমন ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ বিশেষ ভূমিকা রেখে চলছে। আমাদের দেশে যে সামাজিক ঐক্য ও ধর্মীয় সম্প্রতি বিদ্যমান আছে এটি আমরা দৃঢ়ভাবে বজায় রাখবো এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনসেবার আরো বৃদ্ধি করা হবে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতার যে মেলবন্ধন সৃষ্টি হবে তা দেশে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ টুলস হিসেবে কাজ করবে; জনগন ও পুলিশের বন্ধন পারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশিং জোরদারের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে পুলিশ হবে জনতার বন্ধু।

এ সময় তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং বিচ্ছিন্ন কোন প্ল্যাটফর্ম নয়, এটি মানুষের ভালোবাসার প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অটুট রেখে জনবান্ধব পুলিশিংয়ের যে বীজ সমাজে সমাজে রোপন করা হচ্ছে, সেখান সকল শ্রেণী-পেশার আপামর জনতার একসাথে থাকতে হবে।

তিনি আরো বলেন, প্রতিটি দিবসের যেমন একটি উদ্দেশ্য থাকে তেমনি কমিউনিটি পুলিশিং ডে’র ও একটি মহৎ উদ্দেশ্য ও প্রতিপাদ্য বিষয় রয়েছে। আর তা হল সমাজের সকল শ্রেণী-পেশার জনগণকে সম্পৃক্ত করে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে একটি গণমুখী, প্রতিরােধমূলক ও সমাধানমূলক পুলিশি ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ করা। পুলিশিং সেবা একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হওয়া সত্ত্বেও পুলিশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, গণশুনানি, অভিযোগ বক্স স্থাপন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সহ নানামুখী কাজ অব্যাহত আছে। মূলত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং হল একটি অরাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ। যার মাধ্যমে পুলিশ নীরবে-নিভৃতে জনগনকে সেবা দিয়ে যাচ্ছে।

এ ছাড়াও কুষ্টিয়া মডেল থানা, কুমারখালী থানা, খোকসা থানা, ইবি থানা, মিরপুর থানা, ভেড়ামারা থানা এবং দৌলতপুর থানায় পৃথক পৃথক ভাবে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভার অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং তথা কুষ্টিয়া জেলা পুলিশের সেবার মান সংক্রান্ত বিভিন্ন গঠনমূলক বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার কমিউনিটি পুলিশিং সভাপতি হাজী মোঃ রবিউল ইসলাম, সম্মানিত চেয়ারম্যান, জেলা পরিষদ কুষ্টিয়া, মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিত্ব, কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ প্রমুখ।