শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ধর্ষণ মামলা থেকে নুরকে অব্যাহতি, মামুনের বিরুদ্ধে চার্জগঠন ৩০ নভেম্বর

ডেস্করিপোর্ট  ধর্ষণের অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৫ জন। একই মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৩০ নভেম্বর।

পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বুধবার এ আদেশ দেন।

সেই সঙ্গে আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ এজাহারের পাঁচ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনও মঞ্জুর করেন।

লালবাগ থানার এ মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) আসলাম উদ্দিন মোল্লা গত ১৭ জুন কেবল হাসান আল মামুনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

আজাহারে নাম থাকা নুরুল হক নুর, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকিকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয় সেখানে।

মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন হাসান আল মামুন। আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলী আকবর জানান, বুধবার আবারও মামুনের জামিন চাওয়া হয়েছিল। তবে বিচারক তাতে সাড়া দেননি।
ধর্ষণ ও তাতে সহযোগিতার অভিযোগে গত বছরের ২১ সেপ্টেম্বর লালবাগ থানায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, নাজমুল হাসান সোহাগ ও নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী।

পর দিন ধর্ষণ ও সোশ্যাল মিডিয়ায় ‘চরিত্র হননের’ অভিযোগে ওই ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা করেন তিনি।