শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পদ্মার এক বাগাড়ের দাম সাড়ে ৩২ হাজার টাকা

ডেস্করিপোর্ট  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড়। মাছটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের চর-কর্নেশনা এলাকার পদ্মার মোহনা থেকে জেলে জয় হালদারের জালে মাছটি ধরা পড়ে।

সকাল ১০টার দিকে জেলে জয় হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে যান। এ সময় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ এক হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় কিনে নেন।

পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে জয় হালদার জানান, বুধবার খুব ভোরে কয়েকজন মিলে পদ্মায় মাছ ধরতে যাই। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে সকাল ৭টার দিকে আবার জাল ফেললে ৮টার দিকে জালে জোরে একটি ঝাঁকুনি দেয়। এতে বুঝতে পারি বড় কোনো মাছ জালে আটকা পড়েছে। পরে জাল তুলে দেখি বড় একটি বাগাড় মাছ।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বাগাড় মাছ এক হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কিনে একটু লাভে বিক্রি করে দিয়েছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, পদ্মায় পানি কমে যাওয়ায় এখন বড় বড় বাগাড় মাছ ধরা পড়ছে।