শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩২
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ

পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা

ডেস্করিপোর্ট  নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে পটুয়াখালী সদর উপজেলায় মাসুদ ব্যপারী (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে বড় বিঘাই ইউনিয়নের ২নং ওয়ার্ড এর গনি সিকদারের বাড়ির কাছের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাসুদ ব্যাপারী ৩নং ওয়ার্ড আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে। তিনি উপজেলার বড় বিঘাই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মজনু মোল্লার ব্যক্তিগত মোটরসাইকেল চালক ছিলেন।

জানা যায়, ওই এলাকায় মাসুদ ব্যাপারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করছে।

বড় বিঘাই ইউনিয়ন চেয়ারম্যান এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজনু মোল্লা বলেন, গত রাতে আমরা পটুয়াখালী থেকে বড় বিঘাই আসি এবং মাসুদ রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার হাওলাদার এবং রাহাত মাঝিকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে।
ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে আমাকে ফোন করেন।

পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। বিস্তারিত পরে বলা যাবে।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে বড় বিঘাই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।