শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি

অনলাইন ডেস্ক  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমাদের হাতে সর্বাধুনিক নৌপ্রযুক্তি আছে, যা দিয়ে শত্রু যে কোনো আগ্রাসন রুখে দেওয়া সম্ভব।

তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী কাউকে দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর কোনো সুযোগ দেবে না। খবর ইরনার।

ইরানের উত্তরে কাস্পিয়ান সাগরে আইআরজিসির মেরিন ইউনিট পরিদর্শনের সময় রোববার এসব কথা বলেছেন জেনারেল হোসেইন সালামি।

এ সময় তার সঙ্গে ছিলেন আইআরজিসির নৌ শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাঙসিরি।

জেনারেল সালামি বলেন, ইরানের জনগণ এবং তার সামরিক বাহিনীর শক্ত অবস্থানের কারণে বাইরের শত্রুর সব ধরনের আগ্রাসন ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার আগ পর্যন্ত ইরানের সামরিক বাহিনীর সব অবকাঠামো ছিল অন্যদের নিয়ন্ত্রণে। ফলে ইরানের সামরিক শক্তি অন্যদের করুণার ওপর নির্ভর করত।

কিন্তু ইসলামি বিপ্লবের পর আমরা উচ্চমাত্রার সামরিক সক্ষমতা এবং প্রযুক্তি অর্জন করতে পেরেছি, যা শত্রু হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। বর্তমানে সমুদ্রে আমরা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছি এবং সমুদ্রের গন্তব্যসীমা অনেক বেড়েছে।

মেজর জেনারেল হোসেইন সালামি তার বক্তৃতায় আরও বলেন, কোনো দেশ ইরানি জাতির ভাগ্য নির্ধারণ করতে পারে না। যদি কেউ তা করার চেষ্টা করে, তা হলে তাদের সঙ্গে আমাদের তীব্র সঙ্ঘাত হবে।