বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ

শামীম আহমেদ  ভিক্ষাবৃত্তিকে না বলুন এই শ্লোগান নিয়ে ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় ভিক্ষুক পুর্নবাসনের লক্ষ্যে

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুর ১ টায় দিকে সার্কিট হাউজ প্রাঙ্গণে ৪৪ জন নারী পুরুষ ভবঘুরে ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ছাগল, মুদি দোকানের মালামাল ও ব্যবসায়িক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার (এনডিসি) মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল বিভাগীয় সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান,জেলা প্রশাসকের কার্যালয়’র প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শারমিন সুলতানাসহ পুর্নবাসিত ৪৪ জন ভিক্ষুক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুরুতে প্রধান অতিথি ভিক্ষুক মুক্তকরণ বরিশাল গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে পাশাপাশি তাদের পুনর্বাসনে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে পূর্নবাসিত ১৪ জন ভিক্ষুকের মাঝে নতুন ভ্যান গাড়ি, ১৪ জনকে চা-মুদি দোকানের মালামাল সামগ্রী, ২ জনকে ছাগল, ২ জনকে সেলাই মেশিন, দুই জনকে ফল বিক্রয় সামগ্রী, ৭ জনকে সেলাই কাজের উপকরণ, ৩ জনকে কাপড়ের ব্যবসায়িক উপকরণ তাদের মাঝে বিতরণ করা হয়।

এই ৪৪ জন ভবঘুরে ভিক্ষুকদের মাঝে ২২ জন নারী ও ২২ জন পুরুষ তাদের মধ্যে ৮ জন শারীরিক প্রতিবন্ধী। যাওয়ার সময় প্রত্যেককে ৩০০ টাকা করে খাবার ও যাতায়াত ভাড়া প্রদান করা হয়েছে।