শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:২৫
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

মো আজিজুল,দুমকী উপজেলা প্রতিনিধি  পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব প্রান্তে মুরাদিয়া নদীর পশ্চিম তীরে গাবতলী- শ্রীরামপুর ডাকাতিয়া খালগোড়া ভায়া তালুকদার হাট রাস্তাটির পানি উন্নয়ন বোর্ডের অবস্হান।

প্রায় আড়াই কিমি.দীর্ঘ দুমকি উপজেলা পরিষদের তালিকাভুক্ত রাস্তাটির আইডি নম্বর – ৫৭৮৯৬৪১৩৫ দীর্ঘদিন যাবৎ সংস্কার ও পাকাকরণের অভাবে জরাজীর্ণ অবস্থায় আছে।

দুমকি উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ লাউকাঠী, মুরাদিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের হাজার হাজার পথচারীর যাতায়াত এবং মালামাল , নির্মাণ সামগ্রী পরিবহনের একমাত্র মাধ্যম এ রাস্তাটি। বর্ষার মৌসুমে রাস্তার মাঝখানে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়, কাঁদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সুষ্ক-মৌসুমে অসমান রাস্তা দিয়ে যান চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি রাস্তাটি পাকাকরণের। ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও জামলা এইচ আঃ গনি দাখিল মাদ্রাসার সুপার মাও. আলমগীর হোসেন বলেন, দেশের সকল এলাকায় উন্নয়ন হলেও এ রাস্তাটি এখনও পাকাকরণ না হ‌ওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে আছে।

শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম বলেন, এ রাস্তা দিয়ে জনসাধারণ দুমকি ও পটুয়াখালী সদরে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে। পটুয়াখালী সদরের লাউকাঠি ইউনিয়নের ডাকাতিয়া খাল হ‌ইতে দুমকির শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেকান্দার আলী দফাদার বাড়ীর দরজা পর্যন্ত আড়াই কিমি রাস্তা পাকা করন করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এছাড়াও এ রাস্তাটি দিয়ে ২টি দাখিল,১টি মহিলা ফাজিল মাদ্রাসা, ৩ টি প্রাথমিক বিদ্যালয়, ১টি নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে, জামলা কমিউনিটি ক্লিনিক, দুমকি হেলথ কমপ্লেক্সে অসুস্থ রোগী নিয়ে যাতায়াতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ভূক্তভূগীদের।

তিনি আরো বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এব্যাপারে পদক্ষেপ নিয়েছেন।

এ ব্যাপারে দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, গত সপ্তাহে রাস্তাটি “পটুয়াখালী প্রকল্পে” অন্তর্ভুক্ত করা হয়েছে, তিনি আরো বলেন, রাস্তাটি যাতে দ্রুত পাকা করনের পদক্ষেপ নেয়া হয়, সে ব্যাপারে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।