রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৫৫
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

দুমকিতে আগুনে পুড়ে দোকান ভস্মীভূত

মো আজিজুল দুমকী উপজেলা প্রতিনিধি  পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ৩টি দোকান আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে।

জানা যায় ২৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উক্ত অগ্নিকান্ডে ৩জন দোকানীর ৩টি দোকান সম্পূর্ন পুড়ে ভস্মিভূত হয়।যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬লক্ষাধিক টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানায়,গভীর রাতে ফার্মেসী,চা,মুদী মনোহরী ও কসমেটিক্সের দোকানে আগুনের লেলিহান দেখে ডাকচিৎকার শুরু করলে স্থানীয় জনগন ছুটে আসে এবং আগুন নিভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

দোকানের মালিক আবুল হোসেন শিকদার,আবদুর রব শিকদার ও মনির হোসেনের সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় ঋনের বোঝা নিয়ে অসহায় হয়ে পড়েছেন।