শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নোয়াখালীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে যুবক খুন

ডেস্করিপোর্ট  নোয়াখালীর সোনাইমুড়িতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মাহবুব হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউপির ধন্যপুর গ্রামের ছাদু মহাজন নতুন বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দামের পিতা অসি আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত মাহবুব একই ইউপির মেড়িপাড়া গ্রামের নকু মিয়া হাজীবাড়ির জয়নাল আবেদীনের ছেলে। অভিযুক্ত সাদ্দাম (৩০) পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমিয়া গ্রামের আলমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাদ্দাম জন্মের পর থেকে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ধন্যপুর গ্রামের ছাদু মহাজনের নতুন বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। দীর্ঘদিন থেকে মাহবুবের সঙ্গে মাদকের ব্যবসায় জড়িত সাদ্দাম। নিহত মাহবুব মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর গত মঙ্গলবার জামিনে ছাড়া পেয়ে বাড়িতে আসে।

বুধবার মাদকের টাকা নিয়ে সাদ্দামের সঙ্গে মেড়িপাড়া ব্রিজের উপরে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে রোববার সকালে খুনি সাদ্দাম মাহবুবকে তার বাড়ি থেকে ধন্যপুর সাদ্দামের থাকার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে উভয়ের মধ্যে টাকা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সাদ্দাম মাহবুবকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

একপর্যায়ে মাহবুবের মৃত্যু নিশ্চিত করার পর লাশটি টেনে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী জানতে পারায় অবশেষে খুনিরা পালিয়ে যায়। খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মাহবুবের লাশ উদ্ধার করে।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য খুনি সাদ্দামের পিতা অসি আলমকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি দা, ২টি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় সোনাইমুড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে।

সোনাপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোনাইমুড়ি থানার এসআই জাফর আহম্মদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি দা, ২টি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।