সোমবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:২৯
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

গরুকে বিয়ে করে ঘুমের জন্য নরম বালিশ-বিছানার ব্যবস্থাও করেছেন তিনি

অনলাইন ডেস্ক  আমি একটি গরুকে বিয়ে করেছি। যে আমাকে চুমো দিয়েছে। আমাকে অনুসরণ করে সিড়ি বেয়ে উপরে উঠে এসেছে। ঠিক যেমনটি আমার স্বামী করতো। মনে হচ্ছে তার আত্মাই যেনো গরুটির মধ্যে আছে- কথাগুলো বলছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার ক্রাতি প্রদেশের বাসিন্দা খিম হাং।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, ৭৪ বছরের খিম হাং এর স্বামী মারা গেছে গত বছর। এর মধ্যেই একটি বাছুর তার মুখের কাছে মুখ এনে আদর করেছিল। যদিও তার দাবি, আদর নয় তাকে চুম্বন করেছিল গরুটি। তারপর থেকেই খিমের মনে হচ্ছে, এই গরুটিই তার মৃত স্বামী। এমন মনে হওয়ার পর গরুটিকে বিয়েও করেছেন ৭৪ বছরের খিম। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন তারা উপস্থিত ছিলেন খিমের সঙ্গে গরুর বিয়েতে।

জানা যায়, গরুটিকে বিয়ে করে নিজের একতলা ঘরেই রেখেছেন খিম। নিয়মিত গোসল করানো, খেতে দেওয়ার পাশাপাশি স্বামী হিসাবেই তিনি প্রাণীটির যত্ন নিচ্ছেন। এমনকি আরাম করে ঘুমের জন্য নরম বালিশ-বিছানার ব্যবস্থাও করেছেন।