শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

ভোলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ভোলা প্রতিনিধি  ভোলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রুহুল আমির (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জরিনা বেগম (৩২) নামের এক নারীকে আটক করেছে।

মঙ্গলবার(৩০ নভেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দাইয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের মুকবুল সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নিহত রুহুল আমিনের সাথে তার আত্মীয় কাসেম চৌকিদার গংদের সাথে জমি নিয়ে গত ৭/৮ বছর ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা শালিস বৈঠক হয়েছিল। বিরোধীয় ওই জমিতে মঙ্গলবার ধান কাটতে যায় রুহুল আমিন। এসময় পতিপক্ষ কাসেম তাকে বাধা দেয়।

এ নিয়ে পতিপক্ষ কাসেমের সাথে রুহুল আমিনের কথার কাটাকাটির এক পর্যায় লাঠি দিয়ে আঘাতে করলে গুরুতর আহত হয় রুহুল আমিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এই হতাকান্ডে সাথে জড়িত থাকার অভিযোগে কাসেম চৌকিদারের স্ত্রী জরিনা বেগমকে আটক করা হয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত করছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।