শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কাতার সফরে যাচ্ছেন এরদোগান

অনলাইন ডেস্ক  মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ৬-৭ ডিসেম্বর এ সফর হতে পারে। সরকারি এ সফরে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

আফগানিস্তান, লিবিয়া সংকটসহ আঞ্চলিক ইস্যুতে আঙ্কারা ও দোহার মধ্যে বহু বিষয়ে সহযোগিতা রয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে দেশ দুটি লিবিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে লিবিয়ার সরকারকে খলিফা হাফতারের বিরুদ্ধে টিকে থাকতে রসদ জোগাচ্ছে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর এ দুই দেশ কাবুল বিমানবন্দর পুরোপুরি সচল করার বিষয় একসঙ্গে কাজ করছে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাত সফরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এ ছাড়া মিসর ও ইসরাইলের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য একই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদ (এমবিজেড) তুরস্ক সফর করেছেন। ২০১২ সালের পর আমিরাতের ডি ফ্যাক্টো নেতা ও দেশটির পররাষ্ট্র নীতির নির্ধারক এমবিজেডের এটি ছিল প্রথম আঙ্কারা সফর। দুই দেশই যে তাদের সম্পর্ক পুনরুদ্ধারের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী, সেটি এ সফরের মাধ্যমে স্পষ্ট হয়েছে।