শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ওসি থেকে বিসিএস ক্যাডারের এএসপি হলেন ২২ জন

ডেস্করিপোর্ট  পুলিশের ২২ পরিদর্শককে (নিরস্ত্র) বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

এসব কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে এএসপি হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, গত ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকরা দীর্ঘদিন ধরে ওসি এবং সমপদমর্যাদায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।