শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩৫
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

সু চির চার বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক  চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। অপরাধ প্রমাণিত হওয়ায় সোমবার (৬ ডিসেম্বর) এ রায় দিয়েছেন দেশটির একটি আদালত। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, তাকে ভিন্নমত উসকে দেওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগ আইনের অধীনে কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন এই নেত্রী।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। এর পরই তাকে আটক করে জান্তা। তখন থেকেই সেনাদের অধীনে গৃহবন্দী তিনি।

তাকে ক্ষমতা থেকে সরানোর কারণ হিসেবে জান্তা সরকারের দাবি, ২০২০ সালে অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট কারচুপি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে সু চির নেতৃত্বাধীন এনএলডি।