বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪১
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ইরান নিয়ে আতঙ্কিত ইসরাইলি গোয়েন্দাপ্রধান

অনলাইন ডেস্ক  ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া গোপন বৈঠকে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্র গেছেন।

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার উপায় খুঁজতে এ জরুরি সফরে যান বলে জানিয়েছে দেশটির হিব্রু দৈনিক ইয়েদিয়থ আহরোনথ। খবর আনাদোলুর।

পরমাণু কর্মসূচি থেকে ফিরাতে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাতে মোসাদপ্রধানের এ যুক্তরাষ্ট্র সফর বলে জানা গেছে।

একই সঙ্গে ইরানের ওপর সামরিক হামলা চালাতেও যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছে ইসরাইল।

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া গত শুক্রবার বলেছেন, ইরান অদূর অভিষ্যৎ তো দূরের কখনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

আগামী বুধবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করবেন।