শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

উভয়ের সম্মতিতে সহবাসে ধর্ষণের অভিযোগ খাটে না: ভারতীয় হাইকোর্ট

অনলাইন ডেস্ক  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলায় এক যুবককে বেকসুর খালাস দিয়েছেন ভারতের কলকাতা হাইকোর্ট।

মামলায় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক একজন নারীর সম্মতিতে সহবাস হয়েছে। এক্ষেত্রে আর যাই হোক ধর্ষণের অভিযোগ খাটে না। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজে বলা হয়, অভিযুক্তের নাম সাদ্দাম হোসেন। বাড়ি, উত্তর দিনাজপুরের ইসলামপুরে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সহবাস করেছিলেন তিনি। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, তাকে আর বিয়ে করতে রাজি হননি সাদ্দাম। থানায় অভিযোগ করেন ওই তরুণী। ধর্ষণের অভিযোগে মামলা করে তদন্ত নামে পুলিশ। ২০১৫ সালে সাদ্দাম হোসেনকে দোষী সাব্যস্ত করে ইসলামপুরের অতিরিক্ত জেলা দায়রা আদালত। তাকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারক। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা।

দীর্ঘদিন ধরে মামলাটির শুনানি চলেছে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিভাস পট্টনায়েকের ডিভিশন। শেষ পর্যন্ত নিম্ন আদালতের রায় খারিজ করে দিল হাইকোর্ট।

বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বলে, সহবাসে সম্মতি দেওয়ার সময় অভিযোগকারিনী প্রাপ্তবয়স্ক ছিলেন। দুজনের সম্মতিতেই সহবাস হয়েছে। তা ছাড়া সাদ্দামের তাকে বিয়ে করার ইচ্ছাও ছিল। কিন্তু পরিবারের বাধায় তা সম্ভব হয়নি। তাই এক্ষেত্রে ধর্ষণের অভিযোগ খাটে না।