শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আলালের বক্তব্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের ঝাড়ু মিছিল

ডেস্করিপোর্ট  আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ‘অশ্লীল, কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল যে কটূক্তি করেছে- তা ক্ষমার অযোগ্য। তার বক্তব্য বাংলার ১৭ কোটি মানুষের হৃদয়ে চরম আঘাত করেছে। তার আস্ফালন ও ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় অবিলম্বে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট সালমা হাই টুনি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম প্রমুখ।