সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪২
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ভুয়া পাসপোর্ট বিক্রির দায়ে তুরস্কে মার্কিন কূটনীতিক আটক

অনলাইন ডেস্ক  ইস্তানবুল থেকে আমেরিকার এক কূটনীতিককে আটক করা হয়েছে। তুরস্ক জানিয়েছে, সিরিয়ার এক নাগরিকের কাছে ভুয়া পাসপোর্ট বিক্রির জন্য গত মাসে তিনি সিরিয়ার এক নাগরিককে জার্মানি চলে যাওয়ার জন্য নিজের জাল পাসপোর্ট সরবরাহ করেছিলেন।

ইস্তানবুল পুলিশ বুধবার জানিয়েছে, আমেরিকার ওই কূটনীতিকের সংক্ষিপ্ত নাম ডি জে কে বলে জানিয়েছে। আমেরিকার এ কূটনৈতিক লেবাননের মার্কিন কনস্যুলেটে কর্মরত ছিলেন। খবর ডেইলি সাবাহর।

পুলিশের বরাত দিয়ে তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, গত ১১ নভেম্বর ইস্তানবুল বিমানবন্দর থেকে ডি জে কে আটক করা হয় এবং পরে তাকে জেলে পাঠানো হয়েছে।

জার্মানিতে যাওয়ার জন্য এক সিরীয় নাগরিক চেষ্টা করছিলেন এবং তাকে একটি জাল পাসপোর্ট সরবরাহ করেন তিনি।

তুরস্কের গণমাধ্যম জানিয়েছে— আটক মার্কিন কূটনীতিক লেবাননে কাজ করতেন এবং তিনি সেই দেশের আইন অনুসারে সেখানে দায় মুক্তি পাবেন।

কিন্তু তুরস্কে তিনি মুক্তি পাবেন না; কারণ তিনি তুরস্কে নিযুক্ত আমেরিকার কোনো কূটনীতিক নন।

পুলিশ জানিয়েছে, ইস্তানবুল বিমানবন্দরে পাসপোর্ট হস্তান্তরের আগে সিরিয়া নাগরিকের সঙ্গে মার্কিন কূটনীতিকের পোশাক বদলানোর ভিডিও প্রমাণ তাদের হাতে রয়েছে। মার্কিন কূটনীতিক এই পাসপোর্টের বিনিময়ে সিরিয়ার নাগরিকদের কাছ থেকে ১০ হাজার ডলার নিয়েছেন।