রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:০৯
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

৩০ ডিসেম্বর এসএসসির ফল প্রকাশ হতে পারে

ডেস্করিপোর্ট  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ হতে পারে।

সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ফল প্রকাশের তারিখ নির্ধারিত হতে পারে। তিনি বর্তমানে মালদ্বীপ সফরে আছেন। তার ২৭ ডিসেম্বর দেশে ফেরার কথা আছে।

আগামী ২ মার্চ একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। এর আগে এবার এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন নিয়ে ভর্তি করা হবে। আবেদন নেওয়ার কাজটি শুরু হবে ৫ জানুয়ারি।

নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরুর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর মধ্যে ৩০ ডিসেম্বর এসএসসির ফল ও বই উৎসব করা হবে।

ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন, এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে।