শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৪৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

ডেস্করিপোর্ট  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল প্রকাশের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলন করে এবারের ফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব বোর্ডের প্রধানদের কাছ থেকে এবারের ফলের অনুলিপি গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন।

এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী দীপু মনিসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসএসসির ফল অনলাইনে পাওয়া যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এবার ঢাকা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১২ শতাংশ।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এরমধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ ও এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ পরীক্ষার্থী।

শিক্ষা বোর্ডগুলোর মোর্চা বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুপুর ১২টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান ও খুদে বার্তার মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

করোনা পরিস্থিতির কারণে এবার শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি ও গণিতের মতো আবশ্যিক বিষয়ে জেএসসির ফলের ভিত্তিতে নম্বর দেওয়া হবে।

সাধারণত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। কিন্তু করোনার কারণে নির্দিষ্ট সময়ের প্রায় ৮ মাস পর নভেম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসা থেকে জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস এবং অনলাইনে সার্চ করেও জানা যাবে ফল।

যেভাবে জানবেন ফল : মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর (২০২১) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : ঢাকা বোর্ডের ক্ষেত্রে : SSC স্পেস DHA স্পেস ১২৩৪৫৬ (রোল) স্পেস ২০২১ পাঠিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য SSC এরস্থলে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : Dakhil স্পেস MAD স্পেস ১২৩৪৫৬ স্পেস ২০২১ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

অনলাইনে যেভাবে : www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।