শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৫৪৯৪ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই পাস

ডেস্করিপোর্ট  এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশের ৫ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। আর ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য। বৃহস্পতিবার ঘোষিত ফলে এই তথ্য উঠে এসেছে।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলের বিস্তারিত জানান।

গতবারের চেয়ে এবার পাসের হার ১১ শতাংশেরও চেয়ে বেশি। এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

যেভাবে জানবেন ফল : মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর (২০২১) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : ঢাকা বোর্ডের ক্ষেত্রে : SSC স্পেস DHA স্পেস ১২৩৪৫৬ (রোল) স্পেস ২০২১ পাঠিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য SSC এরস্থলে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : Dakhil স্পেস MAD স্পেস ১২৩৪৫৬ স্পেস ২০২১ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

অনলাইনে যেভাবে : www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।