শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জাবিতে সশরীরে ক্লাস বন্ধ

ডেস্করিপোর্ট  দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী সব ধরনের ক্লাস অনুষ্ঠিত হবে অনলাইনে। তবে নির্দেশনা মেনে চলতি পরীক্ষাসমূহ চালমান থাকবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

রেজিস্ট্রার বলেন, রোববার থেকে সব ধরনের ক্লাস চলবে অনলাইনে। তবে চালু থাকবে প্রশাসনিক দপ্তরসমূহ। এছাড়া আবাসিক হলগুলো বন্ধ হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে হলগুলোতে বড় পরিসরে আইসোলেশনের ব্যবস্থা রাখার কথা আলোচনায় এসেছে।

তিনি আরও বলেন, স্বল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অব্যহত থাকবে। প্রয়োজনে একাধিক কক্ষে পরীক্ষাগুলো নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার রাতে হল প্রভোস্ট ও ডিনদের উপস্থিতে এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। ওই আলোচনায় ডিন ও প্রভোস্টদের পরামর্শের পরিপ্রেক্ষিতে বুধবার রাতে প্রশাসনিক সভায় বিষয়টি উত্থাপিত হলে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত জাবির শিক্ষক সমিতির সদ্য সাবেক সভাপতিসহ অন্তত ১০ জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া জাবি সাংবাদিক সমিতির সভাপতিসহ অসংখ্য শিক্ষার্থীর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।