শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:২৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফের সৈকতে ঝাউগাছের নিচে মিলল ১০ কোটি টাকার আইস

ডেস্করিপোর্ট  কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে বাংলাদেশ বডার্র গার্ড ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা। এর আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা।

মঙ্গলবার ভোরে টেকনাফের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউগাছের নিচ থেকে ওই আইস জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিত মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, টেকনাফ নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউবাগানে পাচারের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে আছে এমন গোপন সংবাদ পাওয়া যায়।

এর ভিত্তিতে টেকনাফ-২ বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন। পরে একটি ঝাউগাছের নিচ থেকে ১০ কোটি ৩২ লাখ টাকার আইস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ওই আইস পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।