শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:২৫
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

বাড়তে পারে শীতের তীব্রতা, হালকা বৃষ্টির আভাস

ডেস্করিপোর্ট  চারদিন ধরে দেশের আবহাওয়া কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থায়। জানুয়ারির মাঝামাঝি এসে যেখানে শীতের তীব্রতা বাড়ার কথা সেখানে এবার উল্টো গরমের মাত্রা বাড়ছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আজ (মঙ্গলবার) থেকেই দেশের বেশিরভাগ অঞ্চলের আবহাওয়া আবার কমতে শুরু করবে। আবার কিছু কিছু জায়গায় হতে পারে মৌসুমি বৃষ্টিও।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে ঢাকা, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ দেশের আরও কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে থেমে থেমে। বৃষ্টির ফলে তাপমাত্রা এমনিতেও নেমে আসবে ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস।

এছাড়া বৃষ্টি বাদেও তাপমাত্রা আবার কমতে শুরু করবে। এমনকি ১৫ জানুয়ারির পর তাপমাত্রা ক্রমাগত এতোই কমতে থাকবে যে দেশে আবার নেমে আসতে পারে মাঝারি থেকে ভারী শৈত্যপ্রবাহ।

গতকাল (সোমবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিলো।