শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সৌদিতে একসঙ্গে প্যারেডে অংশ নিলেন নারী-পুরুষ

অনলাইন ডেস্ক  ধীরে ধীরে রক্ষণশীলতার বলয় থেকে বেড়িয়ে আসছে সৌদি আরব। কয়েকদিন আগেই সৌদি আরবে অনুষ্ঠিত হলো সংগীত উৎসব ‘র‌্যাভ ইন দ্য ডেজার্ট’। বিশ্বের অন্যতম বৃহত্তম এই সংগীত উৎসবে সুরের মোহনায় এই প্রথমবারের মতো সৌদি আরবে প্রকাশ্যে এক সঙ্গে পা মেলালেন নারী ও পুরুষ। তারই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত বাদশা আবদুল আজিজ উট উৎসবে একসঙ্গে প্যারেডে অংশ নিলেন নারী-পুরুষ।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবে সম্প্রতি ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বাদশা আবদুল আজিজ উট উৎসব। এই প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিয়েছেন নারীরা। নিজেদের উটকে প্রতিযোগিতায় জেতাতে উটের পিঠে চড়ে রীতিমতো প্যারেডে অংশ নিয়েছেন তারা।

রাজধানী রিয়াদের উত্তরপূর্ব অংশে রুমাহ মরুভূমিতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ২৭ বছর বয়সী সৌদি তরুণী লামিয়া-আল-রাশিদি। ছোটবেলা থেকেই উটের ব্যাপারে কৌতুহল ছিল তার। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি।

এর আগে বাদশা আবদুল আজিজ উট উৎসবে শুধু পুরুষরাই অংশ নিতেন।

লামিরার পরিবার ৪০টি উটের মালিক। এই উৎসব নারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে তিনি অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।

এই উৎসবে অংশ নেওয়া প্রথম পাঁচজনের ঝুলিতে উঠেছে মোট এক মিলিয়ন সৌদি রিয়েল পুরস্কার।

উট উৎসবের প্যারেডে অংশ নিতে নারীরা সৌদি আরকেবর ঐতিহ্যবাহী কালো বোরকা পরে অংশ নিয়েছিলেন। তাদের মুখও ছিল কালো নেকাবে ঢাকা। অন্যদিকে পুরুষদের পরণে ছিল সৌদি আরবের ঐতিহ্যবাহী সাদা পোশাক। ছিল পুরুষ বাদকদল। কারো হাতে ছিল তলোয়ার। উৎসবের আবহ পুরোপুরি আনতে তারা ড্রামের তালে নাচছিলেন।

নারীদের অংশগ্রহণের ব্যাপারে উট উৎসবের ম্যানেজার মোহাম্মদ আল হাবিবি বলেন, বেদুইন সমাজে নারীদের গুরুত্বপূর্ণ অবস্থান আছে। নারীদের উটের মালিকানা আছে। তারা উট দেখাশোনাও করেন। সৌদির ঐতিহাসিক ঐহিত্যের অংশ হিসেবেই এই উৎসবে নারীদের অংশগ্রহণ বলে জানান তিনি।

তেলসমৃদ্ধ সৌদি আরবে ইসলামী আইনকানুন বেশ কঠোরভাবেই মেনে চলা হয়। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে নারীদের ওপর আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। গাড়ির চালকের আসনেও নারীদের হরদম দেখা যাচ্ছে দেশটির রাস্তায়।