শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নতুন বছরে বিএমপির ডিবির অধীনে সাইবার টিম চালু করা হবে:ডিসি ডিবি মনজুর রহমান

সিহাব তোহা  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান পিপিএম বার বলেছেন,২০২২ সালে নতুন বছরে ডিবির অধীনে নতুন একটি সাইবার টিম চালু করা হবে।এর মাধ্যমে সাইবার অপরাধ ও অপরাধী সনাক্ত করনে ডিবির সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।এর মাধ্যমে নগরবাসীকে আমরা আরো আধুনিক সেবা দিয়ে সমাজে অপরাধ প্রবনতাকে কমিয়ে আনতে সক্ষম হবো।

উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান জানান, বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এর নির্দেশে বিএমপি ডিবি পুলিশের কার্যক্রম দিন দিন বেগবান হচ্ছে।বিগত ২০২১ সালে বিএমপির গোয়েন্দা শাখা ডিবিতে ৩৩১ টি মামলা হয়েছে।যার মধ্যে এজাহার নামীয় আসামী সংখ্যা ৫০৬ জন এদের মধ্যে ৪৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।এছাড়াও ৫৬ কেজি ৫৭৮ গ্রাম গাঁজা,২১৮ টি পুড়িয়া সহ ৫ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৩৪ লক্ষ ২৬ হাজার ৪৮০ টাকা।১৮ হাজার ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫৪০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধার করা হয়েছে।যার মূল্য ১ কোটি ১৬ লক্ষ ১৮ হাজার টাকা।১৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।যার মূল্য ৮৫ হাজার ৫০০ টাকা।২৭৫ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়েছে।যার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা। চোলাই মদ ১ লিটার, ক্যান ২০ বোতল,৭৫০ এমএল ক্যারিওয়াস গোল্ড রিবানজিন,হুস্কি ১৬০ মিঃ লিঃ।যার মূল্য ২৩ হাজার টাকা।

উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ মনজুর রহমান আরো জানিয়েছেন,চুরি ডাকাতি ছিনতাই রোধে ডিবির চুরি ডাকাতি প্রতিরোধ টিমকে শক্তিশালী করা হবে।চুরি ডাকাতি রহস্য উদঘটনে গঠিত টিমকে আরো শক্তিশালী করা হবে।বোম ডিসপোজাল টিম আধুনিকিকরন এবং জঙ্গি দমনে ডিবির অধীনে স্বল্প পরিসরে কাউন্টার টেরোরিজম টিম আরো শক্তিশালী করা হবে।এছাড়াও জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ডিবি পুলিশের নিয়মিত কার্যক্রম চলমান থাকবে।