শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন স্ত্রীর

ডেস্করিপোর্ট  রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিশেষ অঙ্গ কেটে দেওয়া ওই ব্যক্তির বয়স ৩৫ বছর।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাত ৪টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার ১ নম্বর রোডের একটি বাসায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেয় তার স্ত্রী (২৮)।

এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহতের স্ত্রীকে হেফাজতে নেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে গুরুতর অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।