শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩৮
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত কাউন্সিলর কারাগারে

ডেস্করিপোর্ট  বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে গ্রেফতার করার পর কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার বিকেল পৌনে ৩টায় তাকে ওই মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে কালাম মোল্লাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক পলি আফরোজ। এর পরপরই বিশেষ ব্যবস্থায় তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা যাওয়ার পথে ধর্ষণ মামলার আসামি ওয়ার্ড কাউন্সিলর ও বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। ওইদিন সকালে নগরীর বিমান বন্দর থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কালাম মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এক নারী। মামলায় তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেছেন। সব শেষ গত বৃহস্পতিবার রাতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে কালাম মোল্লার বসত বাড়ির পাশে একটি টিনসেড ঘরে নিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগ করা হয় মামলায়।