ডেস্করিপোর্ট জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি করোনা আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ১৫ জানুয়ারি কোভিড পরীক্ষা করলে আজ তার রিপোর্ট পজিটিভ আসে। তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।
রবিবার (১৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।
গোলাম মোহাম্মদ কাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনে বিশ্রামে আছেন। নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।