মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃকালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হান্টুসহ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার ১২ ইউনিয়ন তথ্য প্রযুক্তি লীগের সকল সভাপতি সাধারন সম্পাদকগণ।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের উদ্দেশ্যে কালিগঞ্জ অফিসার ইনচার্জ বলেন, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ জাতির শিক্ষার ঋণ শোধ করতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সামাজিক দায়বদ্ধতায় কাজ করতে হবে। বাল্যবিবাহ রোধ এপটিজিং মাদক বিরোধী অভিযান সহ সব ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করতে হবে। রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।
বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশে স্মার্ট আইডি কার্ড, প্রাথমিক বিদ্যালয়গুলো ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুমের আওতায় আনা, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট হাজিরা, বঙ্গবন্ধু স্যাটেলাইট অন, ইন্টারনেট সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া এ ধরনের বহু কাজ করে আসছে।
তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সকল ভাল কাজের জন্য আমি সার্বিক সহযোগিতা করব।