বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

কালিগঞ্জে নবাগত অফিসার ইনচার্জকে তথ্যপ্রযুক্তি লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃকালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হান্টুসহ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার ১২  ইউনিয়ন তথ্য প্রযুক্তি লীগের সকল সভাপতি সাধারন সম্পাদকগণ।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের উদ্দেশ্যে কালিগঞ্জ অফিসার ইনচার্জ  বলেন,  বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ জাতির শিক্ষার ঋণ শোধ করতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সামাজিক দায়বদ্ধতায় কাজ করতে হবে। বাল্যবিবাহ রোধ এপটিজিং মাদক বিরোধী অভিযান সহ সব ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করতে হবে। রাজনীতি করতে হলে  বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশে স্মার্ট আইডি কার্ড, প্রাথমিক বিদ্যালয়গুলো ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুমের আওতায় আনা, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট হাজিরা,  বঙ্গবন্ধু স্যাটেলাইট অন,   ইন্টারনেট সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া এ ধরনের বহু কাজ করে আসছে।

তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ামী  তথ্য প্রযুক্তি লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সকল ভাল কাজের জন্য আমি সার্বিক সহযোগিতা করব।