শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৩
শিরোনাম :
সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

বরিশালকে হারিয়ে বিপিএলে ঢাকার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক  এবার বিপিএলে দেশি-বিদেশি সমন্বয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে মিনিস্টার ঢাকা। দলে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, আন্দ্রে রাসেল, মোহাম্মদ শেহজাদ, রুবেল হোসেন ও নাঈম শেখের মতো নামিদামি ক্রিকেটার। তবু, নিজেদের প্রথম দুটি ম্যাচে হেরে যায় রাজধানীর দলটি। অবশেষে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখলো ঢাকা।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও মিনিস্টার ঢাকা। এটি বরিশালের দ্বিতীয় ম্যাচ ছিল। এতে টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের মোটামুটি স্কোর দাঁড় করাতে সক্ষম হয় বরিশাল।

জবাবে ১৫ বল ও ৪ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মূলত এই জয় এনে দেন আন্দ্রে রাসেল। তিনি শেষ দিকে মাত্র ১৫ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া শুভাগত হোম ২৯ রান করেন।