শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:১১
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দিনভর ঝড়ো হাওয়াসহ ঝরবে বৃষ্টি

ডেস্করিপোর্ট  রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হওয়াসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার দিনভর ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, অঞ্চলভেদে আজ দিনের তাপমাত্রা কমে যেতে পারে। বৃষ্টির পর পঞ্চগড়, নীলফামারী, রংপুরসহ ওই অঞ্চলের কিছু জায়গায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তখন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। রাজধানীর আকাশ কাল কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ ছাড়া কাল শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন রাজধানীতে বৃষ্টি না হলেও আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

আবহাওয়ার পরবর্তী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১১.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৬.৪, চট্টগ্রামে ১৫.৪, সিলেটে ১৫.২, রাজশাহীতে ১৬.২, রংপুরে ১৪.৩, খুলনায় ১৮.২, বরিশালে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।