নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, উন্নয়ন ও শান্তির জন্য শেখ হাসিনার দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের নতুন মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি আমরা। দেশ ও সরকার নিয়ে দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র চলছে। একাত্তরের মতো নতুন এক
যুদ্ধে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে খাঞ্জাপুর ইউনিয়নে দুস্থ ও
অসহায় মানুষদের মাঝে ভালো মানের শীতবস্ত্র (এক হাজার) কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

শীতবস্ত্র কম্বল নিতে আসা নানা ধর্ম, বর্ন ও বিভিন্ন শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ছোঁয়া গ্রাম বাংলায় পর্যন্ত পৌঁছে গেছে।শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রাম-গঞ্জে বইছে শহরের বাতাস।
নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিলকিস আক্তার,পল্লী উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক দিলীপ কুমার দাস,বিল্টু সাহা, আশিষ দাস,সমাজসেবী মোঃ মিন্টু বেপারী,সুমন চন্দ্র মালো প্রমূখ।