শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:২৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন পৌর মেয়র রাশেদ

কামরান হাবিব, রংপুর  মানবসেবার আরেক নাম জনসেবা। জনকল্যাণে সেবামূলক কাজের মাধ্যমে গত বছরের ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে অনুষ্ঠিত পৌর নির্বাচনে পৌরবাসীর সর্বাত্মক সমর্থনে নৌকা মার্কার মনোনিত প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে পাটগ্রাম পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেন মেয়র রাশেদুল ইসলাম সুইট।

তিনি পাটগ্রাম যুবলীগের আইডল হিসেবেই পরিচিত। তাঁর সাংগঠনিক মেধাশক্তি ও কর্ম দক্ষতার আত্নপ্রকাশ সফলতার অন্যতম হাতিয়ার। পারিবারিক সূত্র ধরেই পাটগ্রাম আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই তাদের অবদান অতুলনীয়। বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত ও আস্থাভজন সৈনিক হিসেবে এই পরিবারের সদস্যদের সততার আত্মপ্রকাশ কালজয়ী গল্পের মতো। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ঋণে জরাজীর্ণ পিছিয়ে পড়া পৌরসভার দায়িত্বভার নিয়ে অনেকটা বেকায়দায় পড়েন মেয়র রাশেদুল ইসলাম সুইট।

পাটগ্রাম পৌরসভা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন শুকিয়ে যাওয়া পৌরসভাকে দুর্নীতি মুক্ত করে উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে পৌর এলাকার প্রতিটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষে আমার এই পথচলা। আমি গণমানুষের ভালবাসায় ভালবাসা দিবসে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করি। জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে গণমানুষের কল্যাণে কাজ করতে চাই। সেই লক্ষ্যে আমার কর্ম পরিকল্পনা চলমান রয়েছে। ইতিমধ্যে শহরের অলিগলি, রাস্তা ঘাট, বসতবাড়িতে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ। পৌর এলাকার শতভাগ বিদ্যুতায়ন, সড়ক বাতি ও বৈদ্যুতিক খুঁটি আলোকসজ্জা, স্বাস্থ্য সেবা, অক্সিজেন সেবা, সাপ ও কুকুর কামড়ের জন্য ভেকসিক সেবা, ভ্রাম্যমান ডাষ্টবিন বক্স স্থাপন, সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেন নির্মাণ ও সংস্কার, জরুরি সেবায় হট লাইন , অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে সকল প্রকার প্রস্তুতি চলমান রয়েছে।

এছাড়াও পৌর এলাকার পিছনে পড়ার জনগোষ্ঠীর জন্য সরকারের গৃহীত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ, টিসিবি সহ অন্যান্য কার্যক্রম নিশ্চিত করা। করোনাকালীন পরিস্থিতেও পৌর কার্যালয়ে দ্রুততম সময়ে নাগরিক সেবা নিশ্চিত করতে
জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, পৌর কর, ভূমি কর সহ যাবতীয় সেবা নিশ্চিত করা। অপরদিকে পৌর টার্মিনাল, গরুরহাট দৃষ্টিনন্দন করতে বিশেষ কর্মপরিকল্পনা রয়েছে। পৌর শিশু পার্ক, জরুরি স্বাস্থ্য সেবায় পৌর ক্লিনিক স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ সহ
নারীদের কর্মসংস্থা, বেকার যুবকের কর্মসংস্থান, বৃক্ষ রোপন, নদী খনন, বাঁধ নির্মাণ, সেতু নির্মাণ , স্টেডিয়াম সংস্কার ছাড়া বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে । মাদক, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ দমন ও ক্রীড়াবান্ধব পৌরসভা বিনির্মাণে সকলের সহযোগিতা কাম্য তিনি আরও বলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের আন্তরিকতায় ক্রমেই বদলে যাচ্ছে পাটগ্রাম পৌরসভার বাস্তব চিত্র।

সরজমিন পরিদর্শনে পিছিয়ে পড়া পৌরসভাটিতে ব্যাপক পরিবর্তন লক্ষ করা গেছে। পৌর মেয়রের বছর পূর্তিতে পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান নীলু বলেন পৌরসভার গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন হলে পৌরবাসীর সার্থকতা। তবে সচেতন মহলের অনেকেই মনে করেন তরুণ এই যুব নেতার হাত ধরেই টেকসই উন্নয়নের পরিকল্পিত পাটগ্রাম পৌরসভা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে পৌর মেয়রের প্রথম বছর পূর্তি উপলক্ষে পাটগ্রামের আলেম সমাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার কৃতকর্মের জন্য শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিয়েছে।

পৌরসভার চলমান কার্যক্রম সম্পর্কে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সায়েদুজ্জামান সায়েদ বলেন বাজার ব্যবস্থাপনাকে সাজিয়ে তুলতে ফুটপাত উচ্ছেদ ও পুনর্বাসন কার্যক্রম চলমান, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ সহ ৩৮ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক মানের পাবলিক টয়লেট নির্মাণ প্রক্রিয়াধীন, চালু রয়েছে কুয়েতি প্রকল্প। সবকিছু মিলিয়ে ভালো সমন্বয় থাকার কারণে খুব সহজেই সমস্যা গুলোর সমাধান নিশ্চিত হচ্ছে।