সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বাংলাদেশিদের পাঁচ হাজার ভিসা দেবে রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্করিপোর্ট  বাংলাদেশিদের রোমানিয়া পাঁচ হাজার ভিসা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ লক্ষ্যে ৬ সদস্যের একটি কনস্যুলার টিম বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।

সোমবার এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের মার্চ মাস থেকে তিন মাস ঢাকায় অবস্থান করবে তারা। এই প্রথম রোমানিয়া এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই টিম ৩৪০০ স্থগিত থাকা ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করতে ঢাকায় আসছেন। তাদের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন। কারণ, এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশন থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে দেশটি।