শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৩
শিরোনাম :
আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ

বন্ধ্যত্বের অজুহাতে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

শামীম আহমেদ  “বন্ধ্যত্বের অজুহাতে দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী তালাকে মরিয়া স্বামী” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অবশেষে সত্যি হলো। পূর্বের দাবীকৃত যৌতুকের মোটা অংকের টাকা পরিশোধ না করায় প্রথম স্ত্রী স্কুল শিক্ষিকা মনিকা হালদারকে অমানুষিক নির্যাতন করে তার শিক্ষক স্বামী দীপক অধিকারী।

এ ঘটনায় থানায় দায়ের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত দীপক অধিকারীকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দীপক অধিকারী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সরবাড়ি গ্রামের নারায়ন অধিকারীর ছেলে ও আস্কর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের (বিদ্যালয় শাখার) শরীরচর্চা শিক্ষক। মামলার বাদি তার (দীপক) প্রথম স্ত্রী মনিকা হালদার একই উপজেলার জোবারপাড় গ্রামের গৌরাঙ্গ হালদারের মেয়ে ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

শিক্ষিকা মনিকা হালদার অভিযোগ করেন, বন্ধ্যত্বের অজুহাতে তার স্বামী দীপক তাকে না জানিয়ে রুমা সিকদার নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। সম্প্রতি সময়ে দীপক তার কাছে দুই লাখ টাকা দাবি করেন। এজন্য প্রায়ই তাকে শারিরিক নির্যাতন করা হতো। এনিয়ে স্থানীয় পর্যায়ে সালিশ বৈঠকে কতিপয় প্রভাবশালী অভিযুক্ত দীপকের পক্ষালম্বন করে দীপকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

থানার পুলিশ পরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, সর্বশেষ গত ৫ ফেব্রæয়ারী দীপক ও তার দ্বিতীয় স্ত্রী রুমা সিকদারের নির্যাতনের একপর্যায়ে স্থানীয়রা মনিকাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিক্ষিকা মনিকা হালদার বাদী হয়ে তার স্বামী দীপক অধিকারী ও তার দ্বিতীয় স্ত্রী রুমা সিকদারকে আসামি করে মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করেন। ওইদিন দুুপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে যৌতুকলোভী শিক্ষক স্বামী দীপক অধিকারীকে গ্রেফতার করেন।