শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৮:৫৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

যে মুসলিম দেশ ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে যাচ্ছে

অনলাইন ডেস্ক  সোমবার সকল হুমকি ধামকি উপেক্ষা করে ইউক্রেনের বিরোধপূর্ণ লুহানেস্ক ও ডোনাস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন তিনি এক সরকারি আদেশ জারি করে এ সিদ্ধান্তের কথা জানান।

এরপর থেকে পুরো বিশ্বের প্রায় সবগুলো দেশ রাশিয়ার এমন উদ্যোগের নিন্দা জানিয়েছে।

তবে রাশিয়ার পর আরেকটি দেশ লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আর সেটি হলো বিশ্বের অন্যতম বড় মুসলিম দেশ সিরিয়া।

দিমিত্রি সাবলিন রাশিয়ার একজন সাংসদ,যিনি সিরিয়ার বিষয় নিয়ে কাজ করেন তিনি রাশিয়ার সংবাদ সংস্থাকে জানিয়েছেন,সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

আর প্রেসিডেন্ট বাসার আল আসাদ জানিয়েছেন তিনি নতুন দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেবেন।

এ ব্যাপারে সাংসদ দিমিত্রি সাবলিন বলেন, আমি প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, সিরিয়া দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে প্রস্তুত আছেন যেভাবে ২০০৮ সালে জর্জিয়ার বিরোধপূর্ণ অঞ্চল দক্ষিণ ওসেতিয়া ও আবখাজিয়াকে স্বীকৃতি দিয়েছিলেন।