বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১২
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

বন্যপ্রাণীকে বন্দি করে রাখায় শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক  সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় টালিউড সুদর্শিনী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর সে অভ্যাসই তাকে বিপদে ফেলে দিয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মামলায় জড়ালেন এ নায়িকা। অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের জেল পর্যন্ত হতে পারে শ্রাবন্তীর।

গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। যেখানে দেখা যায়, একটি বেজিকে হাতে নিয়ে আদর করছেন অভিনেত্রী। ওই বেজির গলায় ছিল বকলস এবং বাঁধা ছিল মোটা চেইনের সঙ্গে।

ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হলো’।

ভারতীয় গণমাধ্যমের খবর, ওই ছবিটি নিয়েই বিপাকে পড়লেন শ্রাবন্তী। তার বিরুদ্ধে বণ্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। শিগগিরই কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।

এ বিষয়ে ভারতের বনদপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা অপরাধ। তার শ্রাবন্তীর মতো একজন তারকা এমন কাজ করে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে আরো বড় অন্যায় করেছেন। এটা দেখে অনেকে প্রভাবিত হতে পারেন। অভিনেত্রীর উচিত বনদপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বনপ্রাণ সংরক্ষণের এই লড়াইয়ে আমাদের সাহায্য করা।’

এ বিষয়ে শ্রাবন্তী এখনো মখ না খুললেও তার আইনজীবী এস কে হাবিবউদ্দিন জানান, বনদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আগে পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানবেন তিনি। এরপরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।