শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৭
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না:ডিসি জাকির হোসেন মজুমদার

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেছেন,
শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না।শিক্ষার আলোয় আলোকিত ব্যক্তি এবং জাতি সবসময় উন্নতি ও অগ্রগতির শীর্ষে অবস্থান করে। এরূপ শিক্ষিত শ্রেণিই সবসময় নেতৃত্বের আসনে থাকে। কিন্তু শিক্ষা তখনই এরূপ যোগ্যতাসম্পন্ন নাগরিক তৈরি করতে সমর্থ হবে যখন তা হবে উপযুক্ত মানসম্পন্ন।

বুধবার (২ মার্চ) সকাল ১১ টায় বাবুগঞ্জ বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মাদক ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুর রাজ্জাক কাওছারী এর স্মরনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।

এ সময় তিনি আরও বলেন,বিদ্যা মানে জ্ঞান, শিক্ষা মানে আচরণে পরিবর্তন। সব শিক্ষাই বিদ্যা কিন্তু সব বিদ্যা শিক্ষা নয়; যদি তা কার্যকরী বা বাস্তবায়ন করা না হয়। জ্ঞান যে কোনো মাধ্যমেই অর্জন করা যায়, অধ্যয়ন জ্ঞানার্জনের একটি পন্থা মাত্র। অধ্যয়ন তথা জ্ঞানচর্চা বা বিদ্যার্জন সব সময় শিক্ষার সমার্থক নয়।ইসলাম জঙ্গীবাদকে সমর্থন করেনা।একজন প্রকৃত মানুষ কখনো অন্যের ক্ষতিসাধন করতে পারেনা।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,ইসলামে শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষরূপে গড়ে তোলা। যে শিক্ষা আত্মপরিচয় দান করে, মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী, কল্যাণকামী ও আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে, সে শিক্ষাই প্রকৃত শিক্ষা। শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে, দূরদর্শিতা সৃষ্টি করে।সুতরাং যে জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তর হিংসা, বিদ্বেষ ও ঘৃণা থেকে মুক্ত হয়ে ভালোবাসায় পরিপূর্ণ হয়, তা–ই ইসলামি শিক্ষা।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে অছিউর রহমান ত্বহা এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব,দৈনিক ইত্তেফাক এর বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমানুল্লাহ আল বারী,চাঁদপাশা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কবির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আঃ হাকিম।