বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:০৯
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

৯ হাজার রুশ সেনা হত্যার দাবি জেলেনস্কির

অনলাইন ডেস্ক  ইউক্রেনের রাশিয়ার হামলার এক সপ্তাহে প্রায় ৯ হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমাদের ওপর পূর্ণ মাত্রায় হামলা শুরুর পর থেকে মস্কোর নয় হাজারের মতো সেনাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আনাদোলুর।

‘প্রায় ৯ হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে ১৯ থেকে ২০ বছর বয়সি ২০০ থেকে ৩০০ সেনাও রয়েছে। কয়েকটি হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে।’

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, তারা যেখানেই যাবে সেখানে ধ্বংসযজ্ঞ নেমে আসবে। ইউক্রেনে হামলার জবাব পেয়ে গেছে দখলদাররা। এটিকে ইউক্রেনীয়রা দেশপ্রেমের প্রমাণ হিসেবে দেখছে বলেও উল্লেখ করেন জেলেনস্কি।

যদিও রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে হামলার শুরুর পর থেকে তাদের ৪৯৮ সেনা নিহত ও এক হাজার ৫৯৭ জন আহত হয়েছেন।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি আন্তরিকভাবে ইউক্রেনের নাগরিকদের প্রশংসা করছি। আমরা তাদের (রাশিয়ানদের) অপমান করে তাড়িয়ে দেব, এরা রাষ্ট্রীয় যোদ্ধা নয়।

‘তাদের বহু বছর ধরে করা পরিকল্পনা আমরা ভণ্ডুল করে দিয়েছি। বহু আক্রমণকারী এখন পালিয়ে বাড়ি ফিরে যাচ্ছে’, যোগ করেন জেলেনস্কি।

গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।