বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৮:৫৮
শিরোনাম :
দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নো-ফ্লাই জোনের আহ্বান জানালেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে তার দেশের আকাশসীমায় ‘নৌ-ফ্লাই জোন’ ঘোষণার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে এক জুম বৈঠকে জেলেনস্কি এই আহ্বান জানান।

সামরিক প্রেক্ষাপটে নো-ফ্লাই জোন এমন একটি এলাকা, যেখানে আক্রমণ বা নজরদারি রোধ করতে উড়োজাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগেও রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় মিত্র দেশগুলোকে ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ বাস্তবায়নে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো জেলেনস্কির এই আহ্বান নাকচ করে দিয়েছে।

শুক্রবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইউক্রেনে নো-ফ্লাই জোন বাস্তবায়নের সম্ভাবনা নাকচ করে দেন। একইসঙ্গে তিনি রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টিও নাকচ করে দেন।।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর শনিবার যুক্তরাষ্ট্রের একজন সিনেটর জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এছাড়া তিনি রাশিয়ার সকল বাণিজ্যিক লেনদেনও বন্ধের আহ্বান জানান।

জেলেনস্কি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে বিমান সহায়তা দিতে অনুনয় করেছেন। তিনি বলেন, ইউক্রেনের পাইলটরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিমান চালাতে পারে। তারা বিমান উড়াবে এবং যুদ্ধ করবে। কিন্তু তার জন্য তাদের বিমান প্রয়োজন।

সিএনএনের খবরে বলা হয়েছে, জেলেনস্কির সঙ্গে আলাপ শেষে ডজনের বেশি মার্কিন আইনপ্রণেতা ইউক্রেনের সাহসী প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে এবং তার সমর্থনে তাদের মাইক্রোফোনের স্পিকার বন্ধ রাখেন।