বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১২:০১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

রুশ হামলা থেকে রক্ষা পেল ইউক্রেনের সুলতান সুলাইমান মসজিদ

অনলাইন ডেস্ক  ইউক্রেনে রুশ হামলা থেকে রক্ষা পেলো তুর্কি মসজিদ সুলতান সুলাইমান। গত শুক্রবার ইউক্রেনে মারিওপোল শহরে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী।

এ সময় শহরটিতে তুরস্কের নির্মিত সুলতান সুলাইমান মসজিদের ৭০০ মিটার দূরে এসে পড়ে রুশ বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র। খবর আনাদোলুর।

তবে রুশ হামলায় কোনো ক্ষতি হয়নি তুর্কি এ মসজিদটির। মসজিদ কমিটির প্রধান ইসমাইল হাসিকগ্লু শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

মসজিদটির দুই কিলোমিটার দূরে দুই দেশের সেনাবাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইউক্রেনের শহরটির চারপাশ ঘিরে রেখেছে রুশ বাহিনী।

শহরের বাসিন্দারা ঘরবন্দি হয়ে প্রচণ্ড খাদ্য সংকটে পড়েছেন। বর্তমানে মসজিদটিতে এসে আশ্রয় নিয়েছেন ৮৬ তুর্কি নাগরিক।

এখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ২৫ লাখেরও বেশি ইউক্রেনের নাগরিক দেশ ছেড়েছেন।