বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৯:১৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

সব ধর্মের মানুষকে মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে

ডেস্করিপোর্ট  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আর অসাম্প্রদায়িক চেতনার ক্ষেত্রে আমাদের সরকারের অবস্থান জিরো টলারেন্স। সব ধর্মের লোকজনকে মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার- এই নীতিতে সরকার বদ্ধপরিকর।

শনিবার লাকসাম উপজেলার কোয়ার এলাকায় বৌদ্ধ বিহারের মাঠে থেরবাদী বৌদ্ধদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি), স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।

তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি সার্বজনীন রাষ্ট্র। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে বসবাস করছে। ধর্ম যার যার অনুষ্ঠান সবার; এরকম অনুভূতি নিয়ে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, সংঘরাজ ভিক্ষু মহাসভার অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের আমার শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। তার জন্মস্থান আমার সংসদীয় আসনের মধ্যে। তিনি ছিলেন ধর্ম-বর্ণ নির্বিশেষ একজন মানুষ। তার আর্দশ ছিল সব প্রাণী সুখি হোক। তাই তিনি সেই আদর্শে মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার (পিপিএম) ফারুক আহমেদ, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বি.কম, গোলাম সরোয়ার, বাবু সুপ্ত ভূষণ বড়ুয়া, এডভোকেট এনায়েত উল্লা, তাবারক উল্লা কায়েস, মেয়র অধ্যাপক আবুল খায়ের, এড. রফিকুল ইসলাম হিরা, মহব্বত আলী, নিজাম উদ্দিন শামীম, ওসি মেজবাহ উদ্দিন ভুঁইয়া প্রমুখ।